সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

ছাতকে থানা পুলিশের হাতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ সময় দেখুন

ছাতকে থানা পুলিশের হাতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান (৩৫)-কে গ্রেফতার করা হয়েছে।

মোঃ মাহবুবুর রহমান ছৈলা-চক ইসবপুর ইনাম পাড়া গ্রামের মোঃ আব্দুল খালিকের পুত্র ও ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানিয়েছে ছাতক থানার মামলা নং-১৫, তাং-১০.০২. ২০২৫ খ্রি, ধারা-The Special Powers Act, 1974 Section 15 (3) / 25D এর সন্দিগ্ধ আসামী মোঃ মাহবুবুর রহমান।

ছাতক থানার এসআই মোঃ সাদেক, এসআই মোঃ সিকান্দর আলী, এসআই সোহেল রানা খন্দকার, এসআই মোঃ আব্দুল লতিফ, এএসআই তোহা, এএসআই আরিফুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার দোলারবাজার থেকে তাকে গ্রেফতার করেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। ##

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD