মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

রাজিবপুরে অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলনের দায়ে ১ জনের কারাদণ্ড

রাজিবপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ সময় দেখুন

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী সীমান্ত এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে রাজিবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যানের চাচাতো ভাই সুজায়েত হোসেন (৩২)কে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সূত্রে অভিযোগে জানা গেছে, চেয়ারম্যান মিরন মুহাম্মদ ইলিয়াসের সহযোগিতায় তার চাচাতো ভাই আব্দুল সালামের ছেলে সুজায়েত হোসেনসহ কয়েকজন দীর্ঘদিন ধরে উন্মুক্ত স্থান থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে ড্রেজার মেশিন ও ভেকু ব্যবহার করে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিলেন। এতে পরিবেশ ও কৃষিজমি মারাত্মক হুমকির মুখে পড়ে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী।
এসময় আদালত বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪(খ) ধারা অনুযায়ী সুজায়েত হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী দৃঢ় কণ্ঠে বলেন, “অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ধ্বংস করে কেউ পার পাবে না, আইন ভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD