রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সিলেটে প্রশাসনের কঠোর অভিযান

সেলিম মাহবুব, ছাতক:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ সময় দেখুন

সিলেট জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা জারির পরদিনই শুরু হয়েছে অবৈধ বালু ও পাথর উত্তোলন বিরোধী কঠোর অভিযান। বুধবার ও বৃহস্পতিবার (২৭-২৮ আগস্ট) সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ বালু জব্দ, কয়েকজনের কারাদণ্ড এবং লাখ টাকার জরিমানা করা হয়েছে।

সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী নদীর বাওনহাওর ও শেওলাটুক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক লাখেরও বেশি ঘনফুট বালু জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ উদ্দীন অভি জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং অভিযান অব্যাহত থাকবে।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পাঁচজনকে আটক করে প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম সান্তনু।

অন্যদিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মঙ্গলপুর এলাকায় দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

এর আগে ২৬ আগস্ট সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সীমান্তবর্তী এলাকায় অবৈধ বালু-পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন। নির্দেশ কার্যকর হওয়ার পরদিন থেকেই জেলায় অভিযান জোরদার করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD