বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

গাউসিয়া কমিটি ইউকের পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত

আবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪৫ সময় দেখুন

বৃটেনের লন্ডনে গাউসিয়া কমিটি ইউকে ও নুরে মদিনা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) লন্ডনের একটি অভিজাত হলে আল্লামা শফিকুর রহমান বিপ্লবীর সভাপতিত্ব প্রধান বক্তা ছিলেন মাওলানা মুফতি মুহাম্মদ ইকরাম উদ্দীন।

আজমল করিম জুয়েল ও এসএম আবু নসর চৌধুরীর যৌথ সঞ্চালনায় মাহফিলে মাওলানা জিল্লুর রহমান কামালী, সৈয়দ মাহমুদ আলী লংলী, মাওলানা নুরুল ইসলাম খাঁন, মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা রিয়াজ উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।

হাফেজ বায়েজিদের সুমধুর কুরআন তেলাওয়াত এবং সৈয়দ আহমদ রেজা কাদেরীর সুললিত নাতে রাসুল (দ.) পরিবেশনার মাধ্যমে শুরু হওয়া মাহফিলে মা বোনদের জন্য পর্দার আড়ালে পৃথকভাবে মাহফিলে অংশগ্রহণ এর ব্যবস্থা ছিলো। শিশু-কিশোরদের জন্য হামদে খোদা, নাতে রাসুল (দ.) ও ক্বেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং সকল শিশুদেরকে গাউসিয়া কমিটি ইউকের পক্ষ থেকে উপহার প্রধান করা হয়। পরে মিলাদ-কিয়াম, বিশেষ মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD