মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু সিলেট-সুনামগঞ্জ সড়কের দু’পাশে

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ সময় দেখুন

সিলেট-সুনামগঞ্জ সড়কের দু’পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ বুধবার ৩ সেপ্টেম্বর থেকে শুরু করেছে সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর।

বুধবার ৩ সেপ্টেম্বর সকাল থেকে ছাতকের গোবিন্দগঞ্জ ও জাউয়া বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দু’পাশে গড়ে উঠা কয়েক শতাধিক স্থায়ী ও অস্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

গোবিন্দগঞ্জ পয়েন্ট ও গোবিন্দগঞ্জ-ছাতক সড়কের উভয় পার্শ্বে এবং জাউয়া বাজারে গড়ে উঠা এসব স্থাপনা বোল ড্রোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুকান্ত সাহা। এসময় থানা পুলিশ, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন মোঃ রেজাউল করিম, জয়কলস হাইওয়ে থানায় ইনচার্জ সুমন কুমার চৌধুরী, ছাতক থানার এস আই আক্তারুজ্জামান সহ ছাতক থানা ও হাইওয়ে থানার বিপুল পরিমান পুলিশ সদস্য উপস্থিত ছিলেন

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD