সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছাতকে দুই ফার্মেসীতে জরিমানা আদায়

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ সময় দেখুন

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি ফার্মেসী থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায় হয়েছে। বুধবার ৩ সেপ্টেম্বর শহরের ছাতক বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ‘দে ফার্মেসি-তে ৫০ হাজার টাকা ও ‘জাবা মেডিকেল সেন্টারে ৫০ হাজার টাকা জরিমানা করে জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচানা করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সুনামগঞ্জ ড্রাগ ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মিঠুন সাহা সহ কর্মকর্তা এবং থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

দুই ফার্মেসীর বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩- এর ৪০ ধারার (খ), (গ),(ঘ) উপ- ধারায় একাধিক অনিয়ম পাওয়ায় ফার্মেসী-তে জরিমানা করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD