রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম:
নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার মৌলভীবাজারে মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম দিনাজপুর-০২ আসনে ধানের শীষের প্রচারণায় ছাত্রদলের সমন্বয়কের দায়িত্ব পেলেন তাইয়েবুল ইসলাম নেত্রকোণা- ৪ প্রার্থীতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র‍্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার। গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র উপহার পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী মৌলভীবাজারে বৃটেন প্রবাসী আজাদ হুসাইনের অর্থায়নে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ

বীরগঞ্জে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৯ সময় দেখুন

দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দলটির নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলুর নেতৃত্বাধীন দুটি পৃথক গ্রুপ নিজেদের কর্মসূচি পালন করে।

দিনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং প্রতিষ্ঠাতাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানকে নিয়ে আলোচনায় বক্তারা দলের কার্যক্রমকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা ও সমাবেশে উপজেলা গেট, শালবন কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন স্থানে বিপুল জনসমাগম ঘটে। বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে নেতাকর্মীরা দিনটিকে পরিণত করেন মহা উৎসবে।

দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জুর সঙ্গে অংশ নেন পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, মনিরুল ইসলাম চৌধুরী সেনা, শওকত জুলিয়াস জুয়েল, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিসসহ শতাধিক নেতা-কর্মী। মহাসড়কসহ শহরের বিভিন্ন সড়ক জনসমুদ্রে রূপ নেয়।

অন্যদিকে, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলুর নেতৃত্বে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আব্দুর রহিম প্রধান, মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আক্কাস আলী, আসাদুল ইসলাম দুলাল, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মেহেদী হাসান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন আলীসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।

উভয় গ্রুপের আয়োজিত পৃথক পৃথক কর্মসূচিতে ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উৎসবমুখর অংশগ্রহণে বীরগঞ্জ শহর পরিণত হয় প্রাণচঞ্চল রাজনৈতিক অঙ্গনে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD