বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

বীরগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বীরগন্জ প্রতিনিধি
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ সময় দেখুন

দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির দুই পক্ষ আলাদা ভেন্যুতে পৃথকভাবে এ অনুষ্ঠান পালন করে।

সকাল ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর বের করা হয় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং সাংগঠনিক কর্মসূচি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক অবদান তুলে ধরে বক্তব্য রাখেন নেতারা।

একাংশের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু। তার সঙ্গে ছিলেন পৌর বিএনপি সভাপতি আমিরুল বাহার, যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, মনিরুল ইসলাম চৌধুরী সেনা, সুভাষ দাস, শওকত জুলিয়াস জুয়েল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রেসক্লাব ক্যাম্পাসসহ শহরের প্রধান সড়কে তাদের র‌্যালি জনসমুদ্রে পরিণত হয়। বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।

অন্যদিকে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলুর নেতৃত্বে আরেকটি গ্রুপ আলাদা কর্মসূচি পালন করে। এতে অংশ নেন সাবেক সভাপতি আব্দুর রহিম প্রধান, মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আক্কাস আলী, আসাদুল ইসলাম দুলালসহ অসংখ্য নেতা-কর্মী।

দিনব্যাপী উভয় পক্ষের আয়োজনে ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই পক্ষের বিশাল র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করছিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD