রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার মৌলভীবাজারে মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম দিনাজপুর-০২ আসনে ধানের শীষের প্রচারণায় ছাত্রদলের সমন্বয়কের দায়িত্ব পেলেন তাইয়েবুল ইসলাম নেত্রকোণা- ৪ প্রার্থীতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র‍্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার। গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র উপহার পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নন্দীগ্রামে বিএনপি’র আনন্দ র‍্যালিতে গণজোয়ার

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ সময় দেখুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া-০৪ আসনের সাবেক এমপি মোশারফ হোসেনের ডাকে নন্দীগ্রামে বিএনপির আনন্দ র‍্যালিতে নেতাকর্মীদের গণজোয়ারে পরিণত হয়েছে।  ৩ সেপ্টেম্বর বুধবার বেলা ২টা থেকেই নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকে শত শত বিএনপি নেতা কর্মীরা। বিকেল ৪টায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড চত্বর থেকে একটি বিশাল আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিতে প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র‍্যালিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল, কৃষক দল সহ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই আনন্দ র‍্যালিতে অংশগ্রহণ করেন। উক্ত আনন্দ র‍্যালিতে নেতৃত্ব দেন বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন। র‍্যালিটি নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে শুরু করে বগুড়া নাটোর মহাসড়ক সহ  পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।  ভিডিও ধারণকালে দেখা যায় ৪০ মিনিটে ও শেষ হয়নি বিএনপি নেতাকর্মীদের র‍্যালির বহর। এরপর নন্দীগ্রাম শহীদ বীর মুগ্ধ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার। উপজেলা বিএনপির সেক্রেটারি মোঃ বেলায়েত হোসেন আদরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। প্রধান অতিথি তার বক্তব্য বলেন,

 

বিএনপি সব সময় দেশের সংকটময় পরিস্থিতি উত্তরণে ভূমিকা রেখেছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে। বিএনপিকে নিয়ে একটি মহল চক্রান্ত চালাচ্ছে। কিন্তু তারা কখনো সফল হতে পরবেনা। মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম হয়েছে। জুলাই বিপ্লবে দলের অবদান স্মরণীয়। স্বাধীনতার বিপক্ষ একটি শক্তি নির্বাচন বানচালের পাঁয়তারা করছে।  আমাদের প্রিয় নেতা তারেক রহমান নির্দেশে আমরা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছি। প্রধান অতিথি আরও বলেন, আমরা বিএনপির রাজনৈতিক নিতি বিশ্বাস করি তাই দল আসন্ন সংসদ নির্বাচনে  নমিনেশন যাকে দিবে আমরা তার পক্ষেই কাজ করব এবং বিজয়ের আলোতে আলকিত হব ইনশাআল্লাহ।

সভায় ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করা হয় এবং পরিশেষে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান প্রধান অতিথি।

 

এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেদ, এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল।

 

এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহুরুল ইসলাম,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম,  পৌর বিএনপি’র সভাপতি মোঃ আলেকজান্ডার, সেক্রেটারি কেএম শফিউল আলম সুমন, উপজেলা মহিলা দল নেত্রী রেশমারা সাথী, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুব দলের আহবায়ক গোলাম রব্বানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, উপজেলা ছাত্র দলের সভাপতি জুয়েল রানা,  সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক,  পৌর ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূর নবী,  দামগারা সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল স্নাতক ডিগ্রি মাদ্রাসা ছাত্রদলের সভাপতি জোবায়েদ হোসেন। উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কেন্দার মির্জা মিঠু, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পৌর কৃষক দলের সভাপতি শ্রী-সুশান্ত কুমার শান্ত সহ ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD