সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
লালপুরে ভেজাল গুড়বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক লক্ষ টাকা জরিমানা জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে দুই সন্তানের জননী নিখোঁজ রাজিবপুরে ইউএনও,র সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত মোহনগঞ্জে মুক্ত দিবস পালন শ্রীপুর সরকারী খাল ভরাট করে মার্কেট নির্মাণের অভিযোগ ওসির নির্ঘুম রাত, নিরাপদ ছিল সাভার ৭ দিন ধরে  নিখোঁজ জগন্নাথপুর এর “আকাশ দেবনাথ “ বিরলে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদার দাবি ও জমি জবরদখলের অভিযোগে ভুক্তভোগীর  সংবাদ সম্মেলন টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন জসিম উদ্দিন মোল্লার উদ্যোগে সাভারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বৃহৎ দোয়া মাহফিল

তারাকান্দায় তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ সময় দেখুন

ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮ তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার রাত সাড়ে আটটায় দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার,যুগ্ম আহবায়ক আব্দুল মালেক,মোখলেছুর রহমান আকন্দ,কাজি আব্দুল বাতেন,আসাদুল হক মন্ডল,রাসেল মন্ডল,রাকিব তালুকদার, শহিদুল ইসলাম মন্ডল,আশরাফুল আলম,সদস্য আবুল বাশার বাদশা,ইবনে কাসেম মাষ্টার,রুহুল আমিন,মামুন মন্ডল,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক,সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও আজহারুল ইসলাম মন্ডল, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি প্রমূখ।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক শহিদুল্লাহ শহিদ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD