সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

গোমস্তাপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আবদুস সালাম তালুকদার
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ সময় দেখুন

 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)  প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রহনপুর পৌর এলাকার  সুইজ গেট সংলগ্ন থেকে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রহনপুর বড়বাজারে এসে শেষ হয় । সেখানে একটি  পথসভা অনুষ্ঠিত হয় । পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও  সাবেক মেয়র তারিক আহমদ। এতে আরো উপস্থিত ছিলেন রহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক নেতা মনিমুল ইসলাম, সফিকুল ইসলাম, রহনপুর পৌর সভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম নুরুদ্দিন, সাবেক ছাত্রনেতা সৈয়দ  ফারুক হোসেন, সাবেক কাউন্সিলর  জুয়েল ইসলাম, শ্রমিক দল নেতা ফেরদৌস  রহমান শান্ত, জাহিদুল ইসলাম, কামরুজ্জামান বাবু, ইসমাইল হোসেন,সেলিম রেজা বাবু। সেচ্ছাসেবক দলের রিপন, আরিফুল, যুবদল নেতা ইউসুফ আলী, আব্দুল্লাহ, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আজিজুল হক, ছাত্রনেতা আশিফ আহমদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রমূখ।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রহনপুর পৌর সভার সাবেক মেয়র তারিক আহমদ পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কি সেটা সম্পর্কে সকল নেতাকর্মীকে বুঝতে হবে এবং তা ছড়িয়ে দিতে হবে সাধারণ মানুষের মাঝে। তিনি আরো বলেন, আমরা সবাই বিএনপির সৈনিক আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই। দেশ ও জাতির সকল ক্রান্তিকালে সুশীল সমাজসহ সকল শ্রেণী-পেশার মানুষের এখনো আস্থা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর।
দেশপ্রেমিক জনগণ বিশ্বাস করেন বেগম খালেদা জিয়াই জাতিকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষমতা রাখেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই ফ্যাসিস্ট গণহত্যাকারী পতিত সরকারের দুর্নীতি লুটপাটের ধ্বংসস্তুপ থেকে দেশ উন্নতির শিহরে নিতে পারবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD