বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

রাজীবপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

আতাউর রহমান,রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ সময় দেখুন

 

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে অবিচল থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে উদযাপন করেছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান বলেন,১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৪৭ বছরের রাজনৈতিক পথচলায় বিএনপি কখনো ক্ষমতায়, কখনো আন্দোলনে থেকেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হবে।

উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, “বিএনপি এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধরে রেখে দলকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD