বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

ধর্মপাশা উপজেলা বিএনপির প্রতিষ্টা বার্ষিকী উদযাপন

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬০ সময় দেখুন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার সকাল ১২ ঘটিকায় উপজেলা বিএনপির আয়োজনে বিশাল মিছিল অনুষ্টিত হয়। উপজেলা প্রাঙ্গণ হতে একটি মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে উপজেলা বিএনপির কার্যালয় এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: লিয়াকত আলী, ১ম যুগ্ন আহবায়ক আব্দুল হক এর সঞ্চালায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুরামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মোতালেব খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ২য় যুগ্ন আহবায়ক এসএম রহমত, ৩য় যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বিএসসি, ৪র্থ যুগ্ন আহবায়ক জুলফিকার আলী ভূট্রো, সাবেক জেলা বিএনটির যুগ্ন সাধারণ সম্পাদক মামুন ওর রশীদ শান্ত, আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলার সাধারণ সম্পাদক কাজী মাজহারুল হক, সাবেক সহ সভাপতি আনফর আলী, উপজেলা আহবায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদার, নাজেল উদ্দিন, মাহবুবুর রহমান হাদিস, সালাউদ্দিন, আব্দুল মুতিন মির্জা। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আহমেদ হুমায়ুন রুবেল, সেলবরষ ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মাদ আলী, ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: নয়ন মিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।##

সাইফ উল্লাহ
মোবা: ০১৭১২৪৫১৪৪৬
তারিখ: ৩/৯/২৫

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD