সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
লালপুরে ভেজাল গুড়বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক লক্ষ টাকা জরিমানা জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে দুই সন্তানের জননী নিখোঁজ রাজিবপুরে ইউএনও,র সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত মোহনগঞ্জে মুক্ত দিবস পালন শ্রীপুর সরকারী খাল ভরাট করে মার্কেট নির্মাণের অভিযোগ ওসির নির্ঘুম রাত, নিরাপদ ছিল সাভার ৭ দিন ধরে  নিখোঁজ জগন্নাথপুর এর “আকাশ দেবনাথ “ বিরলে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদার দাবি ও জমি জবরদখলের অভিযোগে ভুক্তভোগীর  সংবাদ সম্মেলন টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন জসিম উদ্দিন মোল্লার উদ্যোগে সাভারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বৃহৎ দোয়া মাহফিল

নড়াইলে সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

ডেস্ক রির্পোট:হেমন্ত টিভি
  • আপডেটের সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ সময় দেখুন

নড়াইলের কালিয়া উপজেলায় সেপটিক ট্যাংক থেকে জুনায়েদ সর্দার (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুনায়েদ কালিয়ার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামের আলমগীর সর্দারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মা–এর সঙ্গে খালাবাড়িতে বেড়াতে যায় জুনায়েদ। দুপুরে তার মা বাজারে গেলে সে নানার সঙ্গে বাড়িতে ছিল। খেলতে খেলতে ফড়িং ধরতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনে সেপটিক ট্যাংকের ভাঙা ঢাকনার পাশে জুনায়েদের জুতা পাওয়া যায়। পরে স্থানীয়রা ট্যাংকের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD