বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

তাহিরপুরে শ্রীপুর (উত্তর) বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ সময় দেখুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকদল সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক।

মোশাহীদ আলমের সভাপতিত্বে আয়োজিত এ দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদল সহ-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জল, রাখাব উদ্দিন, আবুল হুদা, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ও সাবেক চেয়ারম্যান হাজী খসরুল আলম, সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখন্জি, বালিজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন, আহ্বায়ক কমিটি সদস্য একে এম নাসের উজ্জল, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম প্রমুখ।

আনিসুল হক তার বক্তব্যে বলেন, উৎসবমুখর পরিবেশে শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। নেতা-কর্মীরা আনন্দ ও ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের নেতৃত্ব নির্ধারণ করবে। আমাদের প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা নয়। যারা পদে আসবেন তারাও আমাদের, যারা আসবেন না তারাও আমাদের। সবাই মিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি, এবার ধানের শীষের বিজয়ও নিশ্চিত করবো।

সম্মেলনে বক্তব্যে তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে নানামুখী ষড়যন্ত্র চলছে, এগুলো মোকাবিলা করে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, গত ১৭ বছরেও স্বৈরাচারী সরকার বিএনপির ঐক্য ভাঙতে পারেনি। আমাদের মধ্যে কোন কোন্দল রাখা যাবে না। ফ্যাসিবাদের দোসররা চারদিকে ঘোরাফেরা করছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD