রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

বিশ্বনাথের ৮ ফুটবলারের নিষেধাজ্ঞার প্রতিবাদে যৌথ বিব

বিশ্বনাথ প্রতিনিধি ::
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ সময় দেখুন

সিলেটের বিশ্বনাথ উপজেলার আটজন ফুটবলারকে চার বছরের জন্য নিষিদ্ধ করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানায়।

বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার খেলায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে জেলা রেফারি অ্যাসোসিয়েশন বিশ্বনাথ দলের আট খেলোয়াড়কে চার বছরের জন্য নিষিদ্ধ করে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। সংগঠনগুলোর মতে, এ সিদ্ধান্ত অযৌক্তিক ও অতিরিক্ত কঠোর।

নেতৃবৃন্দরা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বিশ্বনাথ ফুটবলের একটি শক্ত ঘাঁটি। স্থানীয় খেলোয়াড়রা শুধু উপজেলা বা জেলা নয়, বিভাগীয় ও জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করেছে। হঠাৎ করে একাধিক খেলোয়াড়কে নিষিদ্ধ করা তরুণদের ক্যারিয়ার ধ্বংসের শামিল এবং এটি পরিকল্পিত মনে হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, ফুটবল তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ভূমিকা রাখে। মাঠে ঘটে যাওয়া ঘটনায় অনাকাঙ্ক্ষিত আচরণের নিন্দা জানালেও তারা মনে করেন, বিষয়টি খেলার মধ্যেই সমাধান হয়ে গিয়েছিল। তাই সামগ্রিকভাবে আটজন ফুটবলারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা অন্যায়।

সংগঠন দুটি অবিলম্বে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহারের দাবি জানায়। একই সঙ্গে জেলা প্রশাসক গোল্ডকাপ পরিচালনা পর্ষদ ও জেলা ক্রীড়া সংস্থার প্রতি পুরো ম্যাচ পুনর্মূল্যায়নের আহ্বান জানানো হয়।

যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন— বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েল এবং বিশ্বনাথ উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান মিয়া।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD