রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার মৌলভীবাজারে মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম দিনাজপুর-০২ আসনে ধানের শীষের প্রচারণায় ছাত্রদলের সমন্বয়কের দায়িত্ব পেলেন তাইয়েবুল ইসলাম নেত্রকোণা- ৪ প্রার্থীতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র‍্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার। গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র উপহার পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী

মাদকবিরোধী শ্লোগানে হেমায়েতপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ সময় দেখুন

 

ক্রীড়া শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’ — এই শ্লোগানকে সামনে রেখে সাভারের হেমায়েতপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিএনপির আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, তেতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এডভোকেট মেহেদী হাসান, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, যুবদল নেতা রকিব হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

উদ্বোধনী খেলায় অংশ নেয় জয়নাবাড়ী রয়েলস ক্লাব ও মোল্লাবাড়ী ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে ১-০ গোলে জয় পায় জয়নাবাড়ী রয়েলস ক্লাব।

ব্যারিস্টার ইরফান ইবনে আমান অনি বলেন, “যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করতেই এই আয়োজন। একই সঙ্গে দর্শকদের জন্যও এটি হবে একটি আনন্দঘন আয়োজন। আগামীতে ঢাকা-২ আসনের প্রতিটি ওয়ার্ডে খেলোয়াড়দের খেলাধুলার সুযোগ তৈরি করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD