রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নিতে মধ্যরাতে চমেক হাসপাতালে ধর্ম উপদেষ্টা

বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ সময় দেখুন

আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নিতে মধ্যরাতে চমেক হাসপাতালে ধর্ম উপদেষ্টা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নিতে মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গেলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

গতকাল (সোমবার) রাত ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে আহত শিক্ষার্থীদেরকে দেখতে চমেক হাসপাতালে যান তিনি।

পরিদর্শনকালে উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। তিনি আহত শিক্ষার্থীদেরকে যথাযথ স্বাস্থ্যসেবা প্রদান ও এ সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদেরকে বিচারের আওতায় আনার বিষয়ে পরিবারের সদস্যদেরকে আশ্বস্ত করেন। এছাড়া, তিনি আহতদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রদানের জন্য কর্তব্যরত চিকিৎসকদেরকে নির্দেশনা দেন।

ধর্ম উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চার কেন্দ্র। এখানে এরূপ  সংঘর্ষের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত। এ ঘটনাকে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের নতুন কোনো চক্রান্ত বাস্তবায়নের সুযোগ দেয়া হবে না। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দেরকে আইন-শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ জানান।

এসময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, অতিরিক্ত পরিচালক (প্রশাসন) ডা. কাজী সাইফুল ইসলাম আজিম, অতিরিক্ত পরিচালক (ফিন্যান্স) ডা. দেবপ্রসাদ চক্রবর্তী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদ প্রমুখ উপস্থিত ছিলেন

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD