সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

ছাতকের দোলারবাজারে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ সময় দেখুন

 

জাহিদপুর তদন্ত কেন্দ্রের আয়োজনে এ সমাবেশ সম্প্রসারিত বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ সোমবার দুপুরে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ১০ নং দোলারবাজার ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক’র সভাপতিত্বে ও জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) আব্দুল লতিফ’র পরিচালনায় কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের, ছাতক সার্কেল, সুনামগঞ্জ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান, ছাতক থানার ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ।

এছাড়াও জাহিদপুর এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের জনগণ সক্রিয়ভাবে উপস্থিত থেকে বিভিন্ন বক্তব্য দিয়ে সমাবেশকে প্রাণবন্ত করে তোলেন।

সমাবেশে বক্তারা বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা আহ্বান করেন।

এ সময় বক্তারা নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান-কে অভিনন্দন জানান। বক্তারা বলেন আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

ছাতক উপজেলা কে পুলিশের পাশে থেকে মাদক মুক্ত ও চাঁদাবাজ মুক্ত ছাতক উপজেলা গড়ে তুলতে পারি আমরা এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধ হয়ে। ফলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD