শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম:
কাহারোলে ১৫ গ্রামের স্বপ্নের সেতুর জন্য ভূমি অধিগ্রহণে যুগ্ম সচিবের সরেজমিনে পরিদর্শন রাজিবপুরে আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন ময়মনসিংহ সাহিত্য সংসদের তিন বছরের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ধোবাউড়ায় ভারতীয় ১৩৩ বোতল মদ উদ্ধার বৈষম্য ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে আট দলের অঙ্গীকার : ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ গাজীপুর ১ আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন সফল সাবেক মেয়র মজিবুর রহমান বিরলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ  মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ: শারীরিক নির্যাতন ও গুমের অভিযোগ পরিবারের নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্টিত

সাভারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অসুস্থ ও দুস্থ পরিবারের পাশে লায়ন খোরশেদ আলম

মোঃ শান্ত খান, ঢাকা জেলা প্রতিনিধি :
  • আপডেটের সময়: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ সময় দেখুন

সাভারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অসুস্থ ও দুস্থ পরিবারের পাশে লায়ন খোরশেদ আলম


সাভারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসুস্থ ও দুস্থ পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সাভার পৌর এলাকার ছায়াবীথি মহল্লার নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ সহায়তা প্রদান করেন।

অনুষ্ঠানে বিএনপি নেতা খোরশেদ আলম বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় এসে দেশের আইনশৃঙ্খলার উন্নতি ঘটান এবং দুর্নীতির লাগাম টেনে ধরেন। অল্প সময়েই মানুষের মনে স্বস্তি ফিরে আসে। বিএনপি একটি জনগণের দল, যা আগামী দিনগুলোতেও দেশের জন্য অবদান রাখতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, একসময় সাভারে বিএনপির কার্যক্রম দুর্বল ছিল, তবে বর্তমানে নির্যাতিত কর্মী ও সাধারণ মানুষ তাঁর সঙ্গে আছেন। তিনি সাভার পৌরসভাকে একটি পরিকল্পিত ও সুন্দর পৌরসভা হিসেবে গড়ে তুলতে চান।

সাভার পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল গফুর বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ইয়ার রহমান উজ্জ্বল, রাশেদুজ্জামান বাচ্চু, ইউনুস খান, মোশাররফ হোসেন মোল্লা, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD