বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

দিনাজপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেটের সময়: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ সময় দেখুন


দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।

সভায় তিনি জেলার সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জদের নির্দেশনা দিয়ে বলেন, দিনাজপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সর্বস্তরের পুলিশ সদস্যদের আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বিশেষভাবে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, যানবাহনের শৃঙ্খলা বজায় রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জনবান্ধব পুলিশিং জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি থানার অফিসার ইনচার্জদের জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আস্থা অর্জনের মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত-ই-রাব্বান, জেলার সার্কেল অফিসারবৃন্দ, থানার অফিসার ইনচার্জগণসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD