শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

মোঃ আবদুস সালাম তালুকদার
  • আপডেটের সময়: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ সময় দেখুন

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুজন প্রবাসী নিহত হয়েছেন।
রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলার সুঙ্গাই কোয়ান শহরে এ ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন নিহতদের স্বজন ও গোমস্তাপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন মন্ডল।

নিহতরা হলেন- গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী (২৫)
এবং ওই ইউনিয়নের নসিবন্দি নগর গ্রামের মো. কাবিলের ছেলে মো. শামীম রেজা (২৩)। তারা দুজনই মালেশিয়ার একটি পাম বাগানে কাজ করতেন।

 


নিহত তুহিনের মামা শফিকুল ইসলাম বলেন, রোববার মালেশিয়ায় সরকারি ছুটির দিন ছিল। তুহিন-শামীমসহ ৫জন ওভারটাইমে কাজে গিয়েছিল। সেখান থেকে একটি পিকআপে করে রুমে ফিরছেন তারা। এ সময় পাহাড়ি অঞ্চল সুঙ্গাই কোয়ান এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারায়। তাদের সঙ্গে থাকা ৩জন লাফ দিতে পারলেও তুহিন আর শামীম সড়ক থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি আরও বলেন, প্রায় দু-আড়াই বছর আগে আমার ভাগ্নে মালয়েশিয়ায় যায়। সেখানে একটি পাম বাগানে চাকরি করত। মালয়েশিয়া থেকে তাদের মরদেহ দ্রুত আনার জন্য সরকারের কাছে দাবি জানায়।
গোমস্তাপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন মন্ডল বলেন, মালেশিয়ায় সড়ক দুর্ঘটনায় আমার এলাকার দুজন মারা গেছে। এতে করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী বলেন, ‘মালয়েশিয়ায় দু’জন সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার খবর আমি জেনেছি বিষয়টি সত্যিই দুঃখজনক। তবে লাশ দেশে ফেরত নিয়ে আসার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গুলো অনুসরণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD