বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

নড়াইল ডিবির ওসি শাহাদারা খান’র নেতৃত্বে একশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময়: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯২ সময় দেখুন

নড়াইল ডিবির ওসি শাহাদারা খান’র নেতৃত্বে
একশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

নড়াইল ডিবির ওসি শাহাদারা খান’র নেতৃত্বে
একশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মোঃ তরিকুল ইসলাম (৪২) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ ডিবি । গ্রেফতারকৃত মোঃ তরিকুল ইসলাম (৪২) নড়াইল সদর থানাধীন পশ্চিম সীমাখালী গ্রামের মৃত গোলাম কিবরিয়ার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার (৩১ আগষ্ট) রাতে নড়াইল জেলার সদর থানাধীন ৪নং আউড়িয়া ইউনিয়নের সীমাখালী গ্রামস্হ খেয়াঘাট টু হাইওয়ে বাইপাস সড়কের সীমাখালী তেমাথার মোড়ে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজেশ দাশ ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ তরিকুল ইসলাম (৪২) কে গ্রেফতার করে। এ সময় আসামির নিকট থেকে একশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD