সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

ময়মনসিংহ প্রতিনিধি :
  • আপডেটের সময়: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ সময় দেখুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষণা অনুযায়ী, আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে সকল শিক্ষার্থীকে আবাসিক হল খালি করতে হবে।

জানা গেছে, একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রোববার দুপুরে অ্যাকাডেমিক কাউন্সিলের সভাস্থলে তালা ঝুলিয়ে দেন। এতে উপাচার্যসহ প্রায় দুই শতাধিক শিক্ষক ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।

পরে রাত ৮টার দিকে লাঠিসোঁটা হাতে বহিরাগতরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সভায় বসে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD