রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার মৌলভীবাজারে মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম দিনাজপুর-০২ আসনে ধানের শীষের প্রচারণায় ছাত্রদলের সমন্বয়কের দায়িত্ব পেলেন তাইয়েবুল ইসলাম নেত্রকোণা- ৪ প্রার্থীতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র‍্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার। গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র উপহার পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী মৌলভীবাজারে বৃটেন প্রবাসী আজাদ হুসাইনের অর্থায়নে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ

বিরল পৌরসভার ওএমএস ডিলার নিয়োগে লটারী সম্পন্ন

সাদেকুল ইসলাম, বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১০৭ সময় দেখুন

বিরল পৌরসভার ওএমএস ডিলার নিয়োগে লটারী সম্পন্ন

বিরল পৌরসভার ওএমএস ডিলার নিয়োগের নিমিত্তে উন্মূক্ত লটারীর মাধ্যমে ডিলার বাছাই সম্পন্ন করা হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভাপতি ইন্দ্রজীত সাহা এর সভাপতিত্বে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, সমবায় অফিসার হাফিজুর রহমান, পৌর বিএনপি’র সভাপতি লিয়াকত আলী এবং আবেদনকারীগণসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন। আবেদনকারীগণের মধ্য হতে অযোগ্যদের বাদ রেখে উন্মূক্ত লটারীর মাধ্যমে ডিলার বাছাই সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, ওএমএস ডিলার বলতে বুঝায় ওপেন মার্কেট সেলের (ওপেন মার্কেট সেল) ডিলার। বাংলাদেশ সরকার কর্তৃক নির্দিষ্ট দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য (যেমন চাল, আটা, চিনি ইত্যাদি) বিতরণের জন্য সরকার অনুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ওএমএস ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই ডিলাররা খোলা বাজারে পণ্য বিক্রি করে সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে খাদ্যদ্রব্য পৌঁছে দেন। ওএমএস ডিলারের কাজ মূলত সরকারের নির্ধারিত মূল্যে ডিলারেরা তাদের বিক্রয় কেন্দ্র থেকে নির্দিষ্ট পণ্য (যেমন চাল, আটা) বিক্রি করেন। তারা খাদ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা করেন।

প্রেরকঃ
সাদেকুল ইসলাম,
বিরল দিনাজপুর, থেকে।
01764906966

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD