সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ -২০২৫ ইং উপলক্ষে জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন স্বাস্থ্য কর্মকর্তা

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৯৩ সময় দেখুন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ -২০২৫ ইং উপলক্ষে জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন স্বাস্থ্য কর্মকর্তা

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ -২০২৫ ইং উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
” মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন,টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ -২০২৫ ইং উদযাপন উপলক্ষে  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে ৩১শে আগষ্ট রোজ রবিবার দুপুর ১২ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কৃপেষ রঞ্জন রায় জগন্নাথপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মাতৃদুগ্ধ ও শিশু এবং মায়েদের পুষ্টিকর খাবার নিয়ে মতবিনিময় করেছেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কৃপেষ রঞ্জন রায়।
এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ডাঃ তানজিম হোসেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, সহ-সভাপতি মীরজাহান মিজান, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদি, সদস্য মুকিম উদ্দিন, সাংবাদিক আলী আজগর ইমন, আমিনুল হক শিপন, আলী জহুর, তৈয়বুর রহমান ও বাবুল কবির প্রমূখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD