রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

খালেদা জিয়া সুস্থ থাকলে এ দেশ সুস্থ থাকবে: মোস্তফা জামান

মোঃ শাহজালাল সুমন, তুরাগ (ঢাকা):
  • আপডেটের সময়: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১১১ সময় দেখুন

খালেদা জিয়া সুস্থ থাকলে এ দেশ সুস্থ থাকবে: মোস্তফা জামান


ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান বলেছেন, “বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তিনি দেশের মানুষের জন্য অসংখ্য অবদান রেখেছেন। তাই আমরা সবাই মিলে তাঁর জন্য দোয়া করি। আল্লাহর রহমতে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে পারেন। কারণ খালেদা জিয়া সুস্থ থাকলে মনে হয় বাংলাদেশ সুস্থ থাকে, আর তিনি অসুস্থ হলে পুরো বাংলাদেশ অসুস্থ মনে হয়।”

শনিবার তুরাগ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, “আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও দোয়া করবেন, যাতে তিনি দেশে ফিরে এসে দলের দায়িত্ব পালন করতে পারেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, এম কফিল উদ্দিন আহমেদ, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন সোহাগ রাজা ও রিপন হাসান খন্দকার।

মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আহ্বায়ক সদস্য আলাউদ্দিন আলাল, আব্দুর রহমান বুলু, ফুলবাড়িয়া ইউনিট বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজি ও রানাভোলা ইউনিট বিএনপির সভাপতি ইমন হোসেন মনির।

আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD