রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার মৌলভীবাজারে মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম দিনাজপুর-০২ আসনে ধানের শীষের প্রচারণায় ছাত্রদলের সমন্বয়কের দায়িত্ব পেলেন তাইয়েবুল ইসলাম নেত্রকোণা- ৪ প্রার্থীতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র‍্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার। গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র উপহার পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী

ছাতকে সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের, আল আমিন হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৩৯ সময় দেখুন

ছাতকে সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের, আল আমিন হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে

ছাতকের ইসলামপুর ইউনিয়নে আল-আমিন হত্যা মামলার তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মোঃ আব্দুল কাদের। এসময় ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান সাথে ছিলেন।

ছাতক থানায় গত ২৮ আগষ্ট ২০২৫ইং তারিখে দায়ের করা আল-আমিন হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে ২৯ আগষ্ট শুক্রবার বিকেলে ইসলামপুর ইউনিয়নের পূর্ব দারোগাখালী (ঢালারপার) গ্রামে নিহত আল আমিনের বসত বাড়িতে যান সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল কাদের।এসময় এলাকার লোকজন, মামলার বাদী ও স্বাক্ষীদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়ে বলেন, ইতি মধ্যে পুলিশ এঘটনার মূল হোতা সহ ৬ জনকে আটক করতে সক্ষম হয়েছে।

ঘটনার সময় গুরুতর আহত নিহতের মা’হতদরিদ্র ফাতেমা বেগমের চিকিৎসার খোজখবর নিয়েছেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল কাদের।

গত বুধবার বিকেলে স্বামী-স্ত্রীর বিরোধ কে কেন্দ্র করে শশুর বাড়ির লোকজনের হামলায় ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব দারোগাখালী (ঢালারপাড়) গ্রামের দিনমজুর বারকি শ্রমিকের আল আমিন (২৮) গুরুতর আহত হন। পরে আল আমিন সহ আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার মধ্যরাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত আল আমিনের মৃত্যু ঘটে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD