রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

নড়াইলে ১০টি চোরাই ল্যাপটপ উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের দুইজন গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল:
  • আপডেটের সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১১১ সময় দেখুন

নড়াইলে ১০টি চোরাই ল্যাপটপ উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের দুইজন গ্রেফতার

নড়াইলে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে চুরি হওয়া ১০টি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার বিবরণ অনুযায়ী, নড়াইল জেলার শিমুলিয়া কলেজের আইসিটি-ডি ল্যাবে সরকারী বরাদ্দকৃত ১৭টি ওয়ালটন ল্যাপটপের মধ্যে ১১টি ও একজন শিক্ষকের ব্যক্তিগত কম্পিউটার চুরি হয়। চুরি হওয়া ল্যাপটপের আনুমানিক মূল্য ৭,১৫,০০০ টাকা।

মামলার তদন্তের অংশ হিসেবে নড়াইল জেলা পুলিশ অভিযান চালিয়ে প্রথমে ১নং আসামী মোঃ উজ্জল শেখকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছে, বায়েজিত শেখ (১৭), মোঃ রকি (২৬) ও মোঃ লিটন লিটান মোল্যা (৩৯) মিলে ল্যাপটপ চুরি করেছে। এরপর উজ্জল শেখের বাড়ি এবং বায়েজিত শেখের নির্দেশিত স্থানে অভিযান চালিয়ে আরও ল্যাপটপ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ল্যাপটপের মধ্যে ৮টি ওয়ালটন ল্যাপটপ ও ১টি কম্প্যাক ল্যাপটপ জব্দ করা হয়েছে। অবশিষ্ট ২টি ল্যাপটপ পলাতক আসামী মোঃ রকির কাছে রয়েছে। পুলিশ পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শেখ সুজাত আলী ও তার সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ বলছে, এই ধরণের অভিযান শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে চালানো হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD