শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুর ১ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক মেয়র মজিবুর রহমান  পথসভা দিয়ে আনুষ্ঠানিকতা শুরু কাহারোলে ১৫ গ্রামের স্বপ্নের সেতুর জন্য ভূমি অধিগ্রহণে যুগ্ম সচিবের সরেজমিনে পরিদর্শন রাজিবপুরে আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন ময়মনসিংহ সাহিত্য সংসদের তিন বছরের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ধোবাউড়ায় ভারতীয় ১৩৩ বোতল মদ উদ্ধার বৈষম্য ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে আট দলের অঙ্গীকার : ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ গাজীপুর ১ আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন সফল সাবেক মেয়র মজিবুর রহমান বিরলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ  মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ: শারীরিক নির্যাতন ও গুমের অভিযোগ পরিবারের নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে

ছাতক দু’পক্ষের সংঘর্ষে নিহত ১,গুরুতর আহত ১০

সেলিম মাহবুব,ছাতকঃ এ৭টএহএ
  • আপডেটের সময়: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৪৬ সময় দেখুন

ছাতক দু’পক্ষের সংঘর্ষে নিহত ১,গুরুতর আহত ১০

সুনামগঞ্জ জেলার ছাতকে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুর্ব দারোগাখালী -ঢালারপার গ্রামে এ ঘটনাটি ঘটেছে। পারিবারিক সমস্যা নিয়ে পুর্ব দারোগাখালী-ঢালারপার গ্রামের  আক্কাস আলীর পুত্র আল আমিন ও কোম্পানীগঞ্জ থানার বাহাদুরপুর গ্রামের আব্দুল কাদিরের পুত্র আব্দুর রহমান পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের আল আমিন, রুহুল আমিন, ফাতেমা বেগম, আব্দুর রহমান, মুহিবুন নেছা সহ ১০/১২ জন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  আজ ভোররাতে (২৮ আগষ্ট) আল আমিন (২৬) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। তিনি পুর্ব দারোগাখালী ঢালারপার গ্রামের আক্কাস আলীর পুত্র।

ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ  পরিস্থিতি নিয়ন্ত্রণ  করেছে। এ ঘটনায় নরসিংপুর ইউনিয়নের  হাবিব নগর গ্রামের হোসেন আলীর পুত্র আব্দুল আলী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের বিরুদ্ধে থানায় মামলা (নং-২৪) দায়ের করেছেন। ##

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD