রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

নড়াইল নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি, নড়াইল থেকে:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৮৭ সময় দেখুন

নড়াইল নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

নড়াইল নড়াগাতী থানার পুলিশ ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো— মোঃ মামুন ভূঁইয়া (২৫) এবং মোঃ আব্দুল্লাহ সরদার (২০)। মামুন ভূঁইয়া নড়াগাতী থানাধীন চাপাইল গ্রামের মোঃ হামিদ ভূঁইয়ার ছেলে এবং আব্দুল্লাহ সরদার মূলশ্রী গ্রামের মোঃ ঠান্ডা সরদারের ছেলে।

উজ্জ্বল রায় জানান, বুধবার (২৭ আগস্ট) বিকেলে পহড়ডাঙ্গা ইউনিয়নের চাপাইল গ্রাম থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক ও অন্যান্য ফোর্স অভিযানে গ্রেফতার করেন। এ সময় ধৃতদের নিকট থেকে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এই ঘটনায় নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD