সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম:
লালপুরে ভেজাল গুড়বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক লক্ষ টাকা জরিমানা জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে দুই সন্তানের জননী নিখোঁজ রাজিবপুরে ইউএনও,র সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত মোহনগঞ্জে মুক্ত দিবস পালন শ্রীপুর সরকারী খাল ভরাট করে মার্কেট নির্মাণের অভিযোগ ওসির নির্ঘুম রাত, নিরাপদ ছিল সাভার ৭ দিন ধরে  নিখোঁজ জগন্নাথপুর এর “আকাশ দেবনাথ “ বিরলে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদার দাবি ও জমি জবরদখলের অভিযোগে ভুক্তভোগীর  সংবাদ সম্মেলন টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন জসিম উদ্দিন মোল্লার উদ্যোগে সাভারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বৃহৎ দোয়া মাহফিল

লিফলেট বিতরণ কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৩১৬ সময় দেখুন

লিফলেট বিতরণ কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শ্রী বরটিয়া এলাকায় বিএনপি’র ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে লিফলেট বিতরণ কর্মসূচী শেষে আলোচনা সভার আয়োজন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রবিউল আওয়াল লাভলু।

অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপি’র সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে এবং মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু। তিনি তার বক্তব্যে বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করবে। দলের স্বার্থে কোনো ভেদাভেদ নেই।”

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

নাগরপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি নিয়ামত আলী সুইট,

যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মো. ফারুক আহমেদ খান,

নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন,

সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা।

সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সুরুজ মিঞা, সাবেক জিএস নুরুজ্জামান রানা, যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, উপজেলা ওলামা দলের সভাপতি আবু বকর, গয়হাটা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম হেলাল, গোলাম মওলা মোস্তফা, ইমন, রাজিব, শামছুল, মাহবুব, শফিকুল, উপজেলা সাইবার দলের সাধারণ সম্পাদক রাসেল খানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে খামার ধল্লা ও সুদামপাড়া বাজারে লিফলেট বিতরণ এবং চা-চক্রের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD