বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

কালিয়াকৈরে যুবকের রহস্যজনক মৃত্যু, এলাকায় উত্তেজনা

শাকিল হোসেন, গাজীপুর (কালিয়াকৈর) প্রতিনিধি:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১০৪ সময় দেখুন

কালিয়াকৈরে যুবকের রহস্যজনক মৃত্যু, এলাকায় উত্তেজনা

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পল্লী বিদ্যুৎ ডাক্তার বাড়ি এলাকায় রহস্যজনকভাবে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মোস্তাফিজার রহমান (৩৯)। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কোতোয়ালিবাগ গ্রামের বাসিন্দা মনতাজ উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মোস্তাফিজার দীর্ঘদিন ধরে কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় থাকতেন এবং একটি গার্মেন্টস কারখানায় চাকরি করতেন। ঘটনার দিন সকালে তার কক্ষ থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা সন্দেহ করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে। বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
ময়নাতদন্ত ও পুলিশের তদন্ত রিপোর্ট প্রকাশের পর স্পষ্ট হবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD