সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

সুনামগঞ্জ জেলা প্রশাসকের নদীপথে দোয়ারাবাজার খাসিয়ামারা রাবার ড্যাম পরিদর্শন

সেলিম মাহবুব, ছাতকঃ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১১৯ সময় দেখুন

সুনামগঞ্জ জেলা প্রশাসকের নদীপথে দোয়ারাবাজার খাসিয়ামারা রাবার ড্যাম পরিদর্শন

সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বুধবার সকালে নদীপথে দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা বালুমহাল ও রাবার ড্যাম ঘুরে দেখেন।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক, উপজেলা প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা রাবার ড্যাম সংরক্ষণ, নদীভাঙন প্রতিরোধে ড্রেজার কার্যক্রম বন্ধ করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা ইত্যাদি জনস্বার্থমূলক বিষয় জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক নিম্নোক্ত নির্দেশনা ও সিদ্ধান্ত ঘোষণা করেন—

খাসিয়ামারা নদীতে ড্রেজার বসিয়ে বালু তোলা সম্পূর্ণ নিষিদ্ধ।

রাবার ড্যামের অভ্যন্তরে স্টিলবডি নৌকার চলাচল বন্ধ থাকবে।

রাবার ড্যামের উত্তর অংশ থেকে আগামী সাত দিনের মধ্যে ইজারাদারকে সব ড্রেজার ও স্টিলবডি নৌকা সরিয়ে নিতে হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রাবার ড্যামের ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রতিবেদন দাখিল করবে এবং ক্ষতির দায় ইজারাদারের কাছ থেকে আদায় করা হবে।

লিয়াকতগঞ্জ বাজার এলাকায় ড্রেন নির্মাণ ও একটি পাবলিক টয়লেট স্থাপন করা হবে।

খাসিয়ামারা রাবার ড্যামের প্রান্ত থেকে লিয়াকতগঞ্জ বাজার পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD