বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদলের শপথ নাসিরনগরে

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৩৬ সময় দেখুন

বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদলের শপথ নাসিরনগরে

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফান্দাউক ইউনিয়ন ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, আগামী দিনের রাষ্ট্রব্যবস্থা এই ৩১ দফার ভিত্তিতেই পরিচালিত হবে।
অনুষ্ঠানে ফান্দাউক ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শেখ রিয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক তাকিউল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চৌধুরী মো: ডালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সংগঠক বক্তিয়ার উজ্জামান গালিব, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ তপু, চাপড়তলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, ফান্দাউক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী আকবর, উপজেলা যুবদলের সদস্য মান্নান মিয়া ও যুবনেতা খোয়াজ আলী।
এছাড়া ইউনিয়ন ছাত্রদলের জিয়া, তানভীর, মোক্তার, সজিব, মান্নান, সুরেশ দাসসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD