সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

গোমস্তাপুরে সাপে কামড়ে নারীর মৃত্যু

গোমস্তাপুরে সাপে কামড়ে নারীর মৃত্যু
  • আপডেটের সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১০৮ সময় দেখুন

গোমস্তাপুরে সাপে কামড়ে নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সাপের কামড়ে শামীমা বেগম (৩৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শামীমা বেগম বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD