রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

গোমস্তাপুরে ঘাস চাষে খামারী প্রশিক্ষন

মোঃ আবদুস সালাম তালুকদার
  • আপডেটের সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৯৩ সময় দেখুন

গোমস্তাপুরে ঘাস চাষে খামারী প্রশিক্ষন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে দুই দিন ব্যাপি উন্নত জাতের ঘাস চাষ কৌশল, সংরক্ষণ পদ্ধতি এবং খাদ্য ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণের সমাপনি পর্ব শেষ হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টায়  উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের প্রশিক্ষণ কেন্দ্রে প্রাণিপুষ্ঠির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের অর্থায়নে দুই ব্যাপি প্রশিক্ষণের সমাপনি পর্ব শেষ হয়েছে ।

উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াসিম আকরামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জেন্ট ডাঃ বরুন কুমার প্রামাণিকসহ বিভিন্ন খামারিগণ প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী বলেন ,  উন্নত জাতের ঘাস গবাদি পশুর জন্য উচ্চ পুষ্টি সরবরাহ করে, দুধ উৎপাদন ও মাংসের পরিমাণ বৃদ্ধি করে এবং হজমশক্তি উন্নত করে। এই ঘাসগুলি উচ্চ ফলনশীল হওয়ায় কম খরচে বেশি খাদ্য উৎপাদন সম্ভব হয়, যা খামারিদের অর্থনৈতিকভাবে লাভবান করে। এছাড়া, উন্নত জাতের ঘাস চাষ বেকারত্ব দূরীকরণেও সহায়ক এবং এটি পরিবেশের জন্যও উপকারী।  তাই উন্নত জাতের ঘাস চাষে খামারিদের আরো আগ্রহী হতে হবে।
আলোচনা সভা শেষে ২৫জন খামারিদের হাতে দুই দিন ব্যাপি প্রশিক্ষণের সনদ তুলে দেওয়া হয়েছে।

#
মোঃ আবদুস সালাম তালুকদার
চাঁপাইনবাবগঞ্জ।
০১৭১৬-৯৬১৯৪০
২৭-০৮-২০২৫

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD