বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

ময়মনসিংহে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশ উপলক্ষে বিএনপির সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩২৭ সময় দেখুন

ময়মনসিংহে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশ উপলক্ষে বিএনপির সংবাদ সম্মেলন

জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজিত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশ-২০২৫ আগামী ৩০ আগস্ট (শনিবার) ময়মনসিংহে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে আজ বুধবার (২৭ আগস্ট ২০২৫) ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স,সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার,মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী,অ্যাড. এম এ হান্নান খান,দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন প্রমূখ।
নেতৃবৃন্দ বক্তব্য বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় আন্তরিক। তাদের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় এ সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসন্ন সমাবেশে সারা দেশ থেকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেবেন বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD