বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

নাচোলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

মোঃ আবদুস সালাম তালুকদার
  • আপডেটের সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১০৪ সময় দেখুন

নাচোলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

 চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোসাাঃ হাওয়া বিবি (৪২) ও আয়েশা বিবি (২১) নামে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকালে সাড়ে ৫ টার দিকে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়ানের পল্টন পুকুর (মরাফেলা) গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

মৃত দু’জন ওই গ্রামের মো. আলমগীরের স্ত্রী হাওয়া বিবি  ও তার মেয়ে আয়েশা।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, ভোরে বাড়ির আঙিনায় চার্জার ভ্যানের বৈদ্যুতিক সুইচ টানতে গিয়ে হাওয়া বিবি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে মাকে বাঁচতে গিয়ে আয়েশাও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আলমগীরের ছেলে আলম রাতে নিজ বাড়ির আঙ্গিনায় অটো চার্জার গাড়ি চার্জ দিয়ে ঘুমাতে যায়। ছেলের বউ সকালে উঠে দেখতে পায় তার শাশুড়ি ও ননদ বিদ্যুৎপৃষ্ট হয়ে চার্জার গাড়ির পাশে পড়ে আছে। তার চিৎকারে প্রতিবেশীর ছুটে আসে।
ওসি আরও জানান, চার্জার ভ্যানটি সম্ভবত আগেই বিদ্যুতায়িত অবস্থায় ছিল। ভ্যানে হাত পড়ার সঙ্গে সঙ্গে মা ও মেয়ে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
এ ঘটনায় নাচোল থানায় একটি ইউডি মামলা হয়েছে।

#
মোঃ আবদুস সালাম তালুকদার
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ।
০১৭১৬-৯৬১৯৪০
২৭-০৮-২০২৫

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD