বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

নাটোরে আবারও রেললাইন ভাঙা, পাটের বস্তা গুঁজে ট্রেন চলাচল

আবু তালেব,  লালপুর (নাটোর) প্রতিনিধি :
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৯৩ সময় দেখুন

নাটোরে আবারও রেললাইন ভাঙা, পাটের বস্তা গুঁজে ট্রেন চলাচল

নাটোরে লালপুর উপজেলার গোপালপুর এলাকায় রেললাইন ভাঙার ঘটনা ঘটেছে। এ সময় বস্তা গুঁজে ধীর গতিতে ট্রেন চলাচল করে। পরে ভাঙা রেললাইনটি মেরামত করে রেল কর্তৃপক্ষ।
সোমবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আজিমনগর রেলস্টেশন এলাকার মহিষাখোলা রেলব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে স্থানীয়রা বাড়ি ফেরার পথে গোপালপুর পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থানের পাশে রেলওয়ের ব্রিজের পাশে ৮ ইঞ্চি ভাঙা দেখতে পায়। পরে বিষয়টি স্টেশন মাস্টারকে জানালে দ্রুত ঘটনাস্থলে এসে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচলের জন্য ভাঙা অংশে পাটের বস্তা গুঁজে দেওয়া হয়। এ সময় ঘন্টায় ৫ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে। পরে রাতেই শ্রমিকরা ভাঙা স্থানে মেরামত কাজ শেষ করে। বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
আজিমনগর রেলওয়ে স্টেশনের মাস্টার কামরুল ইসলাম বলেন, ‘ভাঙা স্থানে তৎক্ষণিকভাবে বস্তা গুঁজে ধীর গতিতে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়।’ এবং রাতেই ভাঙা স্থান মেরামত করা হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD