রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

বিরলে জীবন মহলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাদেকুল ইসলাম, বিরল (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১০৯ সময় দেখুন

বিরলে জীবন মহলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

দিনাজপুরের বিরলে অবস্থিত জীবন মহল ফ্যামিলি পার্কের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে হওয়া অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৬ আগস্ট (মঙ্গলবার) পার্ক প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ড. আনোয়ার চৌধুরী জীবন বলেন, তিনি দীর্ঘ দুই যুগ ধরে এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে রয়েছে—ফ্রি অ্যাম্বুলেন্স সেবা, ভ্রাম্যমাণ চিকিৎসা কার্যক্রম, বিনামূল্যে ওষুধ ও চক্ষু চিকিৎসা, শীতবস্ত্র বিতরণ, দরিদ্র মানুষের মাঝে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান ইত্যাদি।

তিনি অভিযোগ করেন, গত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার পর থেকে তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। এরই ধারাবাহিকতায় ১৮ আগস্ট জীবন মহল রিসোর্টে পরিকল্পিতভাবে একটি ঘটনা সাজানো হয়। রিসোর্টে সব নিয়ম মেনে বোর্ডারদের জাতীয় পরিচয়পত্র যাচাই ও তথ্য লিপিবদ্ধ করার পরও, প্রশাসন হঠাৎ উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কর্মচারীদের সাজা দেয়। অথচ প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

ড. জীবন আরও দাবি করেন, কিছু মহল ভাড়া করা লোক দিয়ে প্রতিষ্ঠান ভাঙচুরের হুমকি দিচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ প্রচারণা চালাচ্ছে। তিনি জানান, আগামী বৃহস্পতিবার দুপুর ২টায় পার্কের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিরল উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD