রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

সুন্দরবন থেকে অস্ত্রসহ ডাকাত বাহিনীর এক সহযোগী আটক

আলী আজীম, মোংলা (বাগেরহাট):
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৪৩ সময় দেখুন

সুন্দরবন থেকে অস্ত্রসহ ডাকাত বাহিনীর এক সহযোগী আটক

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু করিম-শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরো বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মঙ্গলবার সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম-শরীফ বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশে বনের শেলা নদী সংলগ্ন তাম্বুলবুনিয়া খাল এলাকায় প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার  সকাল ৬ টায় কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় একটি অভিযান চালায়।

এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া করে ১ টি একনালা বন্দুক, ২ রাউন্ড তাজা গুলি ও ৬ রাউন্ড ফাঁকা গুলিসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম-শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করে কোস্ট গার্ড।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ডাকাত আলমগীর হোসেন সাগর (৪৫) স্বীকার করেন সে দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি ও ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো। তার বাড়ি বাগেরহাটের মোংলায়।

আটককৃত ডাকাত ও জব্দকৃত অস্ত্র-গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড কর্মকর্তা সিয়াম-উল-হক বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

## আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২
২৬/০৮/২৫ইং

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD