সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম:
লালপুরে ভেজাল গুড়বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক লক্ষ টাকা জরিমানা জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে দুই সন্তানের জননী নিখোঁজ রাজিবপুরে ইউএনও,র সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত মোহনগঞ্জে মুক্ত দিবস পালন শ্রীপুর সরকারী খাল ভরাট করে মার্কেট নির্মাণের অভিযোগ ওসির নির্ঘুম রাত, নিরাপদ ছিল সাভার ৭ দিন ধরে  নিখোঁজ জগন্নাথপুর এর “আকাশ দেবনাথ “ বিরলে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদার দাবি ও জমি জবরদখলের অভিযোগে ভুক্তভোগীর  সংবাদ সম্মেলন টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন জসিম উদ্দিন মোল্লার উদ্যোগে সাভারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বৃহৎ দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

মোঃ আবদুস সালাম তালুকদার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৯৩ সময় দেখুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার চরপাকা ইউনিয়নের কদমতলা গ্রামের সেতারাপাড়া ঘাট এলাকায় মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নৌ-পুলিশ ও শিবগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

ঘটনাস্থলে উপস্থিত থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া।

বিজিবি ও পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল রিপোর্টে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত ব্যক্তির হাতে রাখি (হাতের বাঁধন) পরানো ছিলো, যা দেখে ধারণা করা হচ্ছে মরদেহটি ভারতের নাগরিকের হতে পারে। এখনো মরদেহের পরিচয় শনাক্ত হয়নি এবং বাংলাদেশি কেউ দাবি করেনি।

গোড়াগাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌহিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে মরদেহটি তিন-চার দিন আগের। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD