সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন

সেলিম মাহবুব, ছাতকঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৯৬ সময় দেখুন

হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন

সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে হাওর ও নদী রক্ষা আন্দোলনের এক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট সোমবার দুপুরে শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এ সভা বসে। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির আহ্বায়ক শাহ কামাল এবং পরিচালনা করেন সদস্য সচিব মোঃ সুহেল আলম।

সভায় সাংগঠনিক বক্তব্য দেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ওবায়দুল হক মিলন, রাজু আহমেদ, ওবায়দুল মুন্সী ও মুজাহিদুল ইসলাম মজনু। পরবর্তীতে নবগঠিত ৮টি উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদনপত্র সংশ্লিষ্ট নেতাদের হাতে তুলে দেওয়া হয়।

অনুমোদনপ্রাপ্ত উপজেলা কমিটি সমূহের মধ্যে ছিলেন—

ছাতক উপজেলা: আহ্বায়ক দিলোয়ার হোসেন, সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদার

শান্তিগঞ্জ উপজেলা: আহ্বায়ক ইমদাদ হোসেন, সদস্য সচিব আহমেদ উসমান

বিশ্বম্ভরপুর উপজেলা: আহ্বায়ক মোঃ নুরুল আলম সাগর, সদস্য ফজলে রাব্বি

জামালগঞ্জ উপজেলা: আহ্বায়ক রেজাউল করিম কাপ্তান, সদস্য সচিব মোঃ তোফায়েল আহমেদ

তাহিরপুর উপজেলা: আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব রিপছান হাবীব

জগন্নাথপুর উপজেলা: আহ্বায়ক রুবেল ভূইয়া

দিরাই উপজেলা: সদস্য সচিব মোঃ উবাইদুল হক

দোয়ারাবাজার উপজেলা: আহ্বায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব আবু তাহের মিসবাহ

এ সময় জেলা কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্বাহা হোসাইন, সুমন পাল, ফজলে রাব্বি খান, মিজানুল হক সরকার, মুশাহিদ আলম, আব্দুল বাছির, তৈয়বুর রহমান, দবির মিয়া, মিজানুর রহমান ও আকিব জাবেদ প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD