রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

লালপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শন ও উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন জেলা প্রশাসক

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেটের সময়: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২৭৪ সময় দেখুন

লালপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শন ও উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন।

সোমবার (২৫ আগষ্ট) লালপুর উপজেলায় দিনব্যাপী নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন।

এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, উপজেলা পরিষদ চত্বরে সৌন্দর্য বর্ধন প্রকল্প, ওয়াকওয়ে, অফিসার্স ক্লাব ও ওয়েটিং রুম উদ্বোধন সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে ফিল্ম প্রদান, গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে অভিভাবক সমাবেশ ও ল্যাংগুয়েজ ক্লাব উদ্বোধন, গোপালপুর পৌরসভার রাজাপুর রোড থেকে পৌর ভবন পর্যন্ত আরসিসি রাস্তা উদ্বোধন সহ নানা কার্যক্রমে অংশ নেন তিনি।

এছাড়াও, লালপুর থানা, লালপুর ইউনিয়ন পরিষদ, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ, গৌরীপুর পদ্মা নদীর পাড়, গোপালপুর পৌরসভা, উপজেলা ভূমি অফিস সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, লালপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD