রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

মোহনগঞ্জে জাতীয়তাবাদী মহিলাদলের মানববন্ধন

মোহনগঞ্জ (নেত্রকোণা) সংবাদদাতা :
  • আপডেটের সময়: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৭৩ সময় দেখুন

মোহনগঞ্জে জাতীয়তাবাদী মহিলাদলের মানববন্ধন

নেত্রকোণার মোহনগঞ্জে সোমবার দুপুরে রেল স্টেশন চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মানববন্ধন করেন। মানববন্ধন অনুষ্ঠানে নব-গঠিত মোহনগঞ্জ উপজেলা কমিটিতে ২০% নারী কাউন্সিলর রাখা হয়নি বলে অভিযোগ করেন। তারই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, মোহনগঞ্জ উপজেলা নারী নেতৃবৃন্দ ব্যানারে উপস্থিত রেবেকা আক্তার রুবি বলেন, মোহনগঞ্জ উপজেলা বিএনপি’র নব-গঠিত কমিটিতে ঢাকা অবস্থানরত একজন মহিলাকে অর্ন্তভুক্ত করা হয়েছে। অবিলম্বে মোহনগঞ্জ উপজেলা কমিটিতে ২০% নারী কাউন্সিলর রাখার দাবীতে এ মানববন্ধন করছি। তানিয়া লাইজু রিংকি’র বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনে নারীদের সক্রিয় ভূমিকা ছিল। কিন্তু মোহনগঞ্জ উপজেলা বিএনপি’র কমিটিতে নারীদেরকে কোন পদ-পদবী দেওয়া হয়নি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোজিনা আক্তার, স্বপ্না আক্তার, হেলেনা আক্তার, তাসলিমা আক্তার প্রীতি, নুরনাহার, নাজমা ইসলাম, লায়লা আক্তার, নিশাদ, শিল্পী আক্তার, বিলকিছ আক্তার খান প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD