বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

অপপ্রচার ও হয়রানিমূলক মামলায় ক্ষোভ—ঐক্যের ডাক ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের

নিহারেন্দু চক্রবর্তী,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৮৩ সময় দেখুন

অপপ্রচার ও হয়রানিমূলক মামলায় ক্ষোভ—ঐক্যের ডাক ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের

হয়রানিমূলক মামলা, হত্যার হুমকি আর ফেসবুকে অপপ্রচারের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা।
রবিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব আয়োজিত এক সমাবেশে এ অভিযোগ তুলে ধরেন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরা।
সিনিয়র সাংবাদিক আ. ফ. ম. কাউসার এমরান বলেন, ফেসবুকে একাধিক পোস্টে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে এবং পরিবারকে নিয়ে কটূক্তি করা হয়েছে। অন্যদিকে সাংবাদিক আল মামুন অভিযোগ করেন, নিরপেক্ষ সংবাদ প্রকাশ করলেই তাকে রাজনৈতিক পরিচয়ে জড়ানোর চেষ্টা করা হয়।
বক্তারা জানান, জেলার বিভিন্ন উপজেলার অন্তত ২০ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে কেউ কেউ ঘরছাড়া জীবন কাটাচ্ছেন, কেউ আবার কারাগারে রয়েছেন।
সমাবেশে এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য বলেন— ওসি ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া চাঁদাবাজির মামলা করতে পারেন না। সাংবাদিকদের উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করা হচ্ছে।
ইত্তেফাক প্রতিনিধি মোহাম্মদ আরজু বলেন— সাংবাদিকরা ক্রান্তিকাল অতিক্রম করছে, তাই ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।
এছাড়া বক্তারা ফেসবুকে সাংবাদিকদের বিরুদ্ধে চরিত্রহনন ও চাঁদাবাজিতে জড়িত কয়েকজনের নাম তুলে ধরে তাদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD