শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কাহারোলে ১৫ গ্রামের স্বপ্নের সেতুর জন্য ভূমি অধিগ্রহণে যুগ্ম সচিবের সরেজমিনে পরিদর্শন রাজিবপুরে আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন ময়মনসিংহ সাহিত্য সংসদের তিন বছরের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ধোবাউড়ায় ভারতীয় ১৩৩ বোতল মদ উদ্ধার বৈষম্য ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে আট দলের অঙ্গীকার : ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ গাজীপুর ১ আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন সফল সাবেক মেয়র মজিবুর রহমান বিরলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ  মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ: শারীরিক নির্যাতন ও গুমের অভিযোগ পরিবারের নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্টিত

জকিগঞ্জের সাংবাদিক এনামুল হক মুন্নার পিতৃবিয়োগে প্রেসক্লাবের শোক

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ
  • আপডেটের সময়: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৯৪ সময় দেখুন

জকিগঞ্জের সাংবাদিক এনামুল হক মুন্নার পিতৃবিয়োগে প্রেসক্লাবের শোক

জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্নার পিতা হাইল ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সুপ্রাকান্দি গ্রামের কৃতি সন্তান মাস্টার ফজলুর রহমান ইন্তেকালে জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ জানান— মাস্টার ফজলুর রহমান ছিলেন একজন আদর্শবান শিক্ষক ও সমাজসেবক। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে অম্লান হয়ে আছেন। সমাজ উন্নয়নেও ছিল তাঁর বিশেষ অবদান। তাঁর মৃত্যুতে জকিগঞ্জবাসী এক নিবেদিতপ্রাণ মানুষকে হারাল। প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক জ্ঞাপনকারীরা হলেন— জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এখলাছুর রহমান, সহ-সভাপতি রহমত আলী হেলালী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর, কোষাধ্যক্ষ আল হাছিব তাপাদার, ক্রীড়া, সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক সীমান্ত তরফদার মাসুদ, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক কে. এম. মামুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিপন আহমদ, নির্বাহী সদস্য এম. এ. মালেক চৌধুরী মকু, নির্বাহী সদস্য অধ্যক্ষ আল মামুন, অপূর্ব পাল, মাসুম খান, আহমেদুল হক চৌধুরী বেলাল, ইউনুছ আলী, আবু বক্কর ফয়ছল, ওমর ফারুক প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD