বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপি নেতা লাভলু’র  দলীয় ৩১ দফা দাবি’র লিফলেট বিতরণ ও গণসংযোগ

নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩৫২ সময় দেখুন

বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপি নেতা লাভলু’র  দলীয় ৩১ দফা দাবি’র লিফলেট বিতরণ ও গণসংযোগ

 আবহাওয়া উপেক্ষা করে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর, ভারড়া ইউনিয়নে কয়েকশত মোটরসাইকেল ও হাজারো নেতাকর্মী নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য  বিএনপি’র ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু।

২৩ আগষ্ট শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নাগরপুর উপজেলার সহবতপুর ও ভারড়া,  ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রত্যোকটি বাজারের ব্যাবসায়ী, ক্রেতা বিক্রেতা ও জনসাধারণের নিকট  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে টাঙ্গাইল-৬, (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রবিউল আওয়াল লাভলু।

সকালে কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ফ্যাসিষ্ট হাসিনা পতন আন্দোলনের আহত-নিহত সকলের জন্য দোয়া প্রার্থনার পর শুরু হয় লিফলেট বিতরণ ও গণসংযোগ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থীকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বলেন, দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে সততা ও নিষ্ঠার সাথে সবাইকে রাজনীতি করতে হবে। বিএনপি’র চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্যায় ও দুর্নীতি প্রশ্রয় দেন না। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে, দলীয় ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান বিএনপি নেতা লাভলু। তিনি আরো বলেন, আমি ঈমানের সাথে রাজনীতি করি। আমি অন্যায় দূর্নীতি করি না এবং অন্যায় দূর্নীতিকে প্রশ্রয় দেই না। এসব কাজের সাথে যেই জড়িত থাকুক, সেটা যদি আমি নিজেও হই, তাদের সবাইকে আইনের আওতায় আনতে সহায়তা করুন এবং দলীয় সিদ্ধান্ত মেনে স্বচ্ছ রাজনীতি করেন।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মো. ফারুক আহমেদ খান, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান ইকবাল কবীর রতন, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলীম মিয়া, সহবতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন আলাল, মো. সাধারণ সম্পাদক মো. জিকরুল কায়েস পিয়াস, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাগর মিয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল হক স্বাধীন, যুগ্ম আহবায়ক জিএস ইকবাল, আলীম মাহমুদ এলিম, আলতাফ হোসেন, সাবেক সদস্য সচীব রফিকুল ইসলাম দিপন মোল্লা, ভারড়া পশ্চিম বিএনপির সভাপতি মজিবর তালুকদার, সহ সভাপতি মো. ময়নাল হক, মো. মজনু মিয়া, ভারড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. রেজাউল করিম (রেজা মন্ডল), সিনিয়র যোগ্য আহবায়ক আব্দুর রহিম, ওয়ার্ড যুবদলের সভাপতি মো. নাসির রানা, ভারড়া ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি মো. সুজন, তরিকুল ইসলাম, সন্মানিত সদস্য মো. সুরুজ মিয়া, হাবিবুর রহমান হাবিব, উপজেলা শ্রমিকদলের সভাপতি আরিফুল ইসলাম নবা, সহ সভাপতি মো. মানিক মিয়া, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. নুরুজ্জামান রানা,স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো. জাহাঙ্গীর সরকার,  গয়হটা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হেলাল,  জেলা ছাত্রদলের সাবেক নেতা ইমন আহমেদ ইমন, টাঙ্গাইল জেলা জিয়া সাইবার ফোর্সের প্রচার সম্পাদক রাসেল খান সহ কয়েক হাজার বিভিন্ন স্তরের হাজারো নেতাকর্মীরা উপস্থিত একসময় ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD