বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

তারাকান্দায় জঙ্গলে বসবাসরত ভূমিহীন রিপন মিয়ার পাশে বিএনপি

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপডেটের সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩২৯ সময় দেখুন

তারাকান্দায় জঙ্গলে বসবাসরত ভূমিহীন রিপন মিয়ার পাশে বিএনপি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০নং বিসকা ইউনিয়নের মেছেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে জঙ্গলে বসবাসরত ভূমিহীন রিপন মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। বসতঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা এবং পরিবারের সদস্যদের জন্য বস্ত্র প্রদান করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান ও উপহার তুলে দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

এ সময় তিনি রিপন মিয়ার পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সন্তানদের লেখাপড়ার দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।

এছাড়াও বিসকা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন তরফদার রাসেলের পক্ষ থেকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুদান প্রদানের সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রিপন মিয়ার পরিবার জঙ্গলে বসবাস করছে এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি বিএনপির নেতাকর্মীদের নজরে আসে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD